দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট ব্লক প্রশাসনের আবার মানবিক দিক দেখতে পাওয়া গেল। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় বালুরঘাট ব্লকের খাসপুর এলাকার বাসুদেব মন্ডল নামে এক ব্যক্তি। উড়িষ্যা অন্ধ্র সীমান্তে পাহাড় থেকে গাড়ি খাদে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। বালুরঘাট ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে বালুরঘাটের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকরা বাসুদেব মন্ডলের বাড়ি গিয়ে তার পরিবারের খোঁজখবর নিলেন। শোকাগ্রস্ত ওই পরিবারের আগামী দিনে যে কোন সমস্যার সমাধান করতে আশ্বাস দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
বাসুদেব মন্ডলের বাড়ি গিয়ে তার পরিবারের খোঁজখবর নিলেন বালুরঘাট ব্লক প্রশাসন।












Leave a Reply