অবশেষে দাবী পূরন হল এলাকাবাসীর, শুরু হল রাস্তার কাজ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবশেষে দাবী পূরন হল এলাকাবাসীর। শুরু হল রাস্তার কাজ। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা পাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘ দিন থেকে বেহাল অবস্থায় পরে ছিল। রাস্তা দিয়ে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাদের পদে পদে সমস্যায় পরতে হচ্ছিল। অবশেষে গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এগিয়ে আসে গ্রাম পঞ্চায়েত। যার জেরে খুশি এলাকার মানুষ। এই প্রসঙ্গে জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল জানান, ‘এ রাস্তাটি সম্পূর্ণ হবার পরে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের বাসিন্দাদেরও সুবিধা হবে বলে জানান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *