দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চককাশি শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির করল দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জী, অফিসস্টাফ প্রতিম কর্মকার,plv তন্দ্রা রায় এবং স্কুলের প্রধান শিক্ষক। এদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন আইনি পরামর্শ দেওয়া হয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এদিন বাল্যবিবাহ, চাইল্ড ট্রাফিকিং, নারী পাচার,মানব পাচার সহ বিভিন্ন বিষয়ে এই ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। পাশাপাশি এই ছাত্রছাত্রীরা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সে বিষয়ে অবগত করা হয় এই ছাত্র-ছাত্রীদের।
চককাশি শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির করল দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।












Leave a Reply