ভাগিরতির জলে তলিয়ে গেল দুই যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এই মুহূর্তের সব থেকে বড় খবর ভাগিরতির জলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক।
শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার মালিপোতা ঘাটে স্নান করতে যায় বয়স ২১ এর দুই যুবক। একজনের নাম সুদীপ কর্মকার ও অপর জনের নাম সুদীপ রায়। তারা দুই জনই ভাগিরতির জলে স্নান করতে নামে। এরপরই তারা দুই জনই হঠাৎই জলে তলিয়ে যায়। সূত্রের খবর তাদের বাড়ি বাদকুল্লা এলাকায়। ঘাটের পাড়ে তাদের জামাকাপড় পরে থাকতে দেখে ওই স্থানে থাকা কিছু ব্যক্তি শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। এই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *