গতকাল স্নান করতে আসা তলিয়ে যাওয়ার দুই তরুণ মধ্যে আজ সকালে হঠাৎই ভেসে ওঠে এক যুবক দেহ ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল স্নান করতে আসা তলিয়ে যাওয়ার দুই তরুণ মধ্যে আজ সকালে হঠাৎই ভেসে ওঠে এক যুবক দেহ । জানা যায় গতকাল ফুলিয়া মালিপোতা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই তরুণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল ডুবুরি তল্লাশি চালীয়ে সন্ধান মেলেনি তরুণদের। আজ সকালে মৎস্যজীবীদের নজরে আসে মালিপোতা ঘাট সংলগ্ন এলাকাতেই ভেসে রয়েছে দেহ। জানা যায় উদ্ধার হওয়ার তরুণের নাম সুদীপ রায়। এবং অপরজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *