দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-আজ ৪ দফা দাবিতে বীরভূম জেলার দুবরাজপুরে সিপিআইএম এর পক্ষ থেকে গন ডেপুটেশন দেওয়া হয় দুবরাজপুর থানায়। এদিন সিপিআইএম পার্টি অফিস থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে একটি মিছিল বের করে কর্মী সমর্থকরা। এই মিছিলে হাজারেরও বেশি সিপিআইএমের কর্মী সমর্থকরা পা মেলান। তারপর দুবরাজপুর থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন বাম কর্মী সমর্থকরা। তাঁদের দাবী গুলি হল – মানুষের স্বার্থে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। অবিলম্বে এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। সাধারণ মানুষকে রাজনৈতিক স্বার্থে মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না এবং শহরে যানজট রুখতে ও স্বাভাবিক চলাচলের স্বার্থে অবিলম্বে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক মেরামত করতে হবে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরী, আনারুল হক, অরুণ মিত্র, বামফ্রণ্টের নেতা সাধন ঘোষ, স্বপন মুখার্জী, দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগদী সহ আরও অনেকে।
দুবরাজপুর থানায় সিপিআইএমের গণ ডেপুটেশন।












Leave a Reply