ধিক্কার মিছিল ও রানাঘাট এসডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল হিন্দু জাগরণ মঞ্চের নদীয়া দক্ষিণ জেলা কমিটি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতী হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল ও রানাঘাট এসডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল হিন্দু জাগরণ মঞ্চের নদীয়া দক্ষিণ জেলা কমিটি। রানাঘাট চিলড্রেন্স পার্ক থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রানাঘাট এসডিও অফিসে গিয়ে শেষ হয়। সেখানেই তারা ডেপুটেশন দেয় রানাঘাটের মহকুমা শাসককে। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *