ব্রাউন সুগার সহ আটক দুই যুবক,চাঞ্চল্য তমলুকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। জানা গিয়েছে তমলুক থানার সোনা পেতা টোল প্লাজায় গোপন সূত্রে খবর পায় তমলুক থানার পুলিশ। সোনা পাতা টোল প্লাজার কাছে পুলিশ একটি ফোর হুইলার গাড়ি আটক করে। গাড়ির মধ্য থেকে কিছু ব্রাউন সুগার উদ্ধার হয় তার পরেই ওই দুই ব্যক্তিকে আটক করে তমলুক থানার পুলিশ। আটক দুই ব্যক্তির বাড়ি তমলুক থানার উত্তর সোনামুই গ্রামে এক জনের নাম শেখ নুর ইসলাম (৩০ বছর) অপর জনের নাম শেখ শাকিল উদ্দিন (২২) তমলুক থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিনিস গুলি কোথা থেকে আনা হয়েছে এবং এদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে কিনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *