মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের এক শিশু সহ তিনজনের, শোকের ছায়া কোলাঘাটে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু সহ মৃত্যু হল তিনজনের, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার উপনগড়ী এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার কোলাঘাট থেকে রামতারকের দিকে একটি বাইকে করে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুকে নিয়ে যাওয়ার পথে টাইপ মোড়ে সরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয় তিনজনের, ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কোলাঘাট থানার পুলিশ, জানা গিয়েছে তমলুক থানার হোগোলবেরিয়া গ্রামে বাড়ি তাদের, ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *