সারা দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হলো এই রাজ্যের সরকার : শুভেন্দু অধিকারী।

উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ মাঠে বিজেপির এক বিশাল জনসভায় আয়োজন করা হয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে।এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বাসুদেব সরকার,জেনারেল সেক্রেটারি কার্তিক চন্দ্র পাল,শহর সভাপতি গৌরাঙ্গ দাস অন্যান্যরা।।এই জনসভায় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন ইতিমধ্যে জাতীয় দলের তকমা চলে গিয়ে পহেলা বৈশাখের আগেই বাংলাতেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে তৃণমূল।। এইদিন শুভেন্দু অধিকারী আরো বলেন এনআরসি নিয়ে আর অপপ্রচারে সাধারণ মানুষদের যেতে না করেন। শুভেন্দু অধিকারী আরো বলেন এই রাজ্যে একটা বিশেষ সম্প্রদায় কে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। তিনি ভাল করেই জানেন এই সম্প্রদায়ের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসির মিথ্যে ভয় দেখিয়ে তাদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন।তিনি বলেন সারা দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হলো এই রাজ্যের সরকার। এরা সবকিছু চুরি করে। এদের কোন ক্ষমা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *