নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—বামফ্রণ্টের ধিক্কার মিছিল।মঙ্গলবার রাতে মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় ধিক্কার মিছিলটি হয়। হাওড়ায় বামফ্রন্টের মিছিলে পুলিশি আক্রমনের অভিযোগ তুলে ধিক্কার মিছিল করা হয়।এদিনের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট শ্রমিক সংগঠনের মালদা জেলা সম্পাদক দেবজ্যেতি সিনহা,মহিলা সমিতির নেএী রত্না ভট্টাচার্য,কামাল শেখ,দীপঙ্কর ঘোষ সহ বামফ্রন্ট নেতৃত্ব।এদিন মথুরাপুর বামফ্রন্ট কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু হয় মথুরাপুরের বাজার এলাকা পরিক্রমা করে এসে মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় একটি পুতুল পুড়ানো হয়।এ ধিক্কার মিছিলকে ঘিরে দীর্ঘক্ষন যানজটের সৃষ্টি হয় মথুরাপুর এলাকায়।
হাওড়ায় বামফ্রন্টের মিছিলে পুলিশি আক্রমনের অভিযোগ তুলে ধিক্কার মিছিল করা হয়।












Leave a Reply