জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ল বিমান ! সোমবার বিকেলে এমনটাই ভেবে ছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ! মানুষজন নিজেদের ছাদে উঠে মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই দৃশ্য। তবে মজার বিষয় যাকে উড়োজাহাজ ভেবেছিল সেটি আসলে ড্রোন। তবে এত বড় ড্রোনই বা কি করছিল হিন্দমোটরের আকাশে ! গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
যাকে উড়োজাহাজ ভেঙে ফেলেছিল হিন্দমোটরের মানুষজন সেটি আসলে বিশাল আকৃতির ড্রোন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ড্রোনের মারফত ওষুধ সাপ্লাই করার ব্যবস্থা করেছিল। সেই মতন হিন্দ মোটরের একটি বেসরকারি ওষুধের দোকান সেখানে ওষুধ পাঠানোর কথা হয়েছে। সেই কারণেই হাওড়া থেকে ট্রায়াল রান করার জন্য ড্রোনটিকে পাঠানো হয়েছিল হিন্দমোটরে। কিন্তু সচরাচর এত বিশাল আকৃতির ড্রোন মানুষজন না দেখে থাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি প্রথমে ভেবেছেন আকাশ থেকে প্লেন ভেঙে পড়েছে ! সেই কারণে তড়িঘড়ি ঘটনাস্থলের দিকে তিনি পৌঁছান। ঘটনার চাঞ্চল ও এতটাই ছড়ায় খবর পৌঁছায় উত্তরপাড়া থানার কাছে। বেশ কিছু বাসিন্দা, গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন । যদিও পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে । ঘটনাস্থলে পৌঁছান ৭ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর অজয় সিং । পুলিশ ড্রোন উড়ানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে বলে জানা গেছে ।












Leave a Reply