রাস্তার ধারে পড়েছিল অসুস্থ এক মহিলা, তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য এগিয়ে এল লায়ন্স ক্লাব অফ ফালাকাটার সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তার ধারে পড়েছিল অসুস্থ এক মহিলা।তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য এগিয়ে এল লায়ন্স ক্লাব অফ ফালাকাটার সদস্যরা। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের।স্থানীয় সূত্রের খবর, এদিন ফালাকাটার ধুপগুড়ি মোড় বাজার সংলগ্ন এলাকায় এক অসহায় অসুস্থ মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে লায়ন্স ক্লাব অফ ফালাকাটার সদস্যদের খবর দেওয়া হয়। এদিকে লায়ন্স ক্লাব অফ ফালাকাটার সদস্য ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ ওই মহিলাকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে অসুস্থ ওই মহিলা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, অসুস্থ ওই মহিলার নাম মুখী সান্তাল। তার বাড়ি ফালাকাটা ব্লকের তাসটি চা বাগানে। এদিকে লায়ন্স ক্লাব অফ ফালাকাটার সদস্যদের এহেন ভূমিকায় প্রশংসায় ফালাকাটাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *