আবদুল হাই, বাঁকুড়াঃ আজ শনিবার শুভ নববর্ষ।বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই দিনটি মহা ধুমধামে পালন করা হচ্ছে।কেউ মন্দিরে পুজো দিয়ে কেউ বা আবার নতুন বস্ত্র পরে বিভিন্ন স্থানে ঘুরে কোথাও বা পিকনিকে মজেছে বাঙালি।এদিন নিজেরা আনন্দে না মেতে রোগীদের আত্মীয়দের টিফিন বিতরণ করলো বাঁকুড়ার অর্চনা সহযোদ্ধা অ্যাসোসিয়েশনের সদস্যরা।আজ বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মাতৃ মা ইউনিটের ২০০ জন রোগীর বাড়ির লোকজনদের শুভ নববর্ষ উপলক্ষে টিফিন বিতরণ করা হয় । রোগীর বাড়ির লোকজনেরা নববর্ষে টিফিন পেয়ে খুবই খুশি। অর্চনা সহযোদ্ধা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষেরা।
নববর্ষে হাসপাতালে রোগীর আত্মীয়দের টিফিন বিতরণ অর্চনা সহযোদ্ধা অ্যাসোসিয়েশনের।












Leave a Reply