ছাগল নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী তিন জনকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ছাগল নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী তিন জনকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায়। ওই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রবিবার দুপুরে গ্রামবাসীরা ফালাকাটা থানায় এসে ডেপুটেশন দেয়। এদিন গ্রামবাসীরা জানান,  ‘অভিযুক্তর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *