পটাশপুরে তৃণমূলের হাতে আবারও আক্রান্ত শুভেন্দু অনুগামী বিজেপি নেতা তাপস মাজি সহ আরো এক বিজেপি কর্মী সমর্থক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পটাশপুরে তৃণমূলের হাতে আবারও আক্রান্ত শুভেন্দু অনুগামী বিজেপি নেতা তাপস মাজি সহ আরো এক বিজেপি কর্মী সমর্থক। মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের পায়রানগরি এলাকায়। আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজি তিনি জানান শনিবার রাতে এক আত্মির বাড়ি থেকে খাওয়া- দাওয়া করে বাড়ি ফিরছিলেন হঠাৎ মাঝপথে রাস্তা আটকায় স্থানীয় তৃণমূলের নেতা হিমাংশু ভূঁইয়া। তারপর বেশ কয়েক জন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তিনি বাঁস, লোহার রড, দিয়ে বেধড়ক মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ও সোনার চেন ছিনতাই করে ধানের ক্ষেতে ফেলে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি সম্পর্কে পটাশপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে দীর্ঘক্ষণ ঘটনা স্থলে পটাশপুর থানার পুলিশ না যাওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা ঘটনা স্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে আসে। আহতদের প্রথমে গোনাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। যদিও পরে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তিনি আরো অভিযোগ করেন পটাশপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও বড়হাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি বিনয় পট্টনায়ক এর নেতৃত্বে মারধর করা হয়েছে বলে এমন টাই অভিযোগ। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্বরা। অভিযোগ ঘটনার কথা পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনা স্থলে যায়নি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *