আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার আইসির তত্ত্বাবধানে সমন্বয় কমিটির মিটিং হল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার আইসির তত্ত্বাবধানে স্টার স্পোর্টিং কক্ষ গৃহে হয়ে গেল সমন্বয় কমিটির মিটিং। উপস্থিত ছিলেন সাঁকরাইল এর বিধায়িকা পিয়া পাল, হাওড়া জেলার সহ সভাপতি অজয় ভট্টাচার্য, ডিসি প্রতীক্ষা ঝাকারিয়া, এ ডি সি পি দুর্বার বন্দ্যোপাধ্যায়, সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, নাজিগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার, ধুলাগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, সহ-সভাপতি নবনীতা নস্কর, সাঁকরাইল মহিলা সভানেত্রী নাসিমা কাজী, হাওড়া জেলা আইএনটিটিইউসির সভাপতি অরুপেশ ভট্টাচার্য, সাঁকরাইল ব্লক সভাপতি, সাঁকরাইল ব্লক যুব সভাপতি , সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও সাঁকরাইল ব্লকের বিভিন্ন প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদের পরম আনন্দের মুহূর্তে সবাইকে আনন্দ প্রদান করারই মূল উদ্দেশ্য এই সভা। সেজন্য এ বছর ঈদে যাতে ডিজে মেশিন বাজানো না হয় তার জন্য প্রশাসন করা হাতে দমন করার অঙ্গীকারবদ্ধ। প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজনীতির দলের নেতৃত্বরা এগিয়ে এলেন। প্রত্যেকেই সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেন নিজের আনন্দ অপরের নিরানন্দ হয়ে না দাঁড়ায় তার জন্য। উচ্চস্বরে ডিজে মেশিন বাজানোর জন্য বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই সমস্যা থেকে দূর করতে প্রশাসন বদ্ধপরিকর এমনই বার্তা দিলেন সমন্বয় সভা থেকে প্রশাসনে কর্তা ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *