মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে দাওয়াতে ইফতার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চলছে রমজান মাস। আর কিছুদিন পরই পালিত হবে খুশি ঈদ। রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দাওয়াতে ইফতার। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সারাদিন রোজা রাখার পর সন্ধ্যেবেলা ইফতারের মাধ্যমে তাদের রোজা ভাঙ্গেন। সেই মর্মেই মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ধমান শহরে জেলখানা মোড় এলাকায় আয়োজন করা হয়েছিল দাওয়াতে ইফতার। এই দাওয়াতে ইফতারের প্রধান উদ্যোক্তা মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল রব।আজ এই দাওয়াতে ইফতার উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ এক বর্ধমান পৌরসভার এক ঝাঁক কাউন্সিলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *