তৃণমূল কংগ্রেস শালতোড়া ব্লক মূল ব্লক কমিটি গঠন।

সুদীপ সেন, বাঁকুড়া:-  সোমবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হলো শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মূল কমিটি।

সেই কমিটির ব্লক সভাপতি পুনরায় মনোনীত হন সন্তোষ কুমার মন্ডল ও সহ সভাপতি হন তন্ময় মন্ডল।

বাকি সমস্ত অঞ্চল ও বিভিন্ন শাখা সংগঠন গুলির সভাপতি ও পদাধিকারী দের নাম ও ঘোষণা করেন ব্লক সভাপতি সন্তোষ কুমার মন্ডল ।

ব্লক সভাপতি, সহ সভাপতি, জেলার সাধারণ সম্পাদক শ্যামল মুখার্জী , জেলা কমিটির অন্যান্য সদস্য ,বিভিন্ন অঞ্চলের সভাপতি ও শাখা সংগঠনের বিভিন্ন
পদাধিকারী রা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

ব্লক সভাপতি সন্তোষ কুমার মন্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি মানুষ উপকৃত হয়েছেন।
এই কাজের কথা নিয়েই তাঁরা মানুষের কাছে যাচ্ছেন।
পঞ্চায়েত নির্বাচনে ও মানুষের কাছে উন্নয়নের কথা তুলে ধরেই যাবেন।

ব্লক সহ সভাপতি তন্ময় মন্ডল বলেন, প্রতিপক্ষ বলে তেমন বিশেষ কেও নেই, যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের সামনে থেকে লড়াই করবে, তারাই প্রতিপক্ষ।
আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরে নির্বাচনে লড়াই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *