দলীয় নির্দেশ মেনে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

বাঁকুড়া, আবদুল হাই:- দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। যেকোনো সময় ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে তার আগে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে রাজ্য তৃণমূল কংগ্রেস । তার আগে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে রাজ্য, জেলা ও ব্লক কমিটি গঠন করার নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান অভিষেক বন্দোপাধ্যায়। সেইমত আজ অর্থাৎ সোমবার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হামিদ পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ইন্দাস ব্লক সভাপতি সেখ হামিদ , ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হলেন দুজন, সাধারণ সম্পাদক দুই জন ও সম্পাদক তিনজন সহ মোট ব্লক কমিটিতে ১১৮ জন সদস্য রয়েছে । এই ১১৮ জন সদস্য নিয়েই আগামী পঞ্চায়েত নির্বাচনে শক্ত হাতে লড়বেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হামিদ সাংবাদিক সম্মেলন করে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *