নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরে রুমাল দিয়ে মুখ বেঁধে মোটরসাইকেলে আগন্তুক ২ যুবক ছিনিয়ে নিলো বৃদ্ধার গলার সোনার হার।
নদীয়ার শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের বেরপাড়া বুলেট কালী তলায় দিদিমণি মায়া সাহা বাড়িতে নতুন বছরের প্রণাম জানাতে যাচ্ছিলেন শান্তিপুর ফটক করার বাসিন্দা সীমা প্রামানিক।
মায়া দেবীর বাড়ির সামনেই, মোটরসাইকেলে আগন্তুক অল্পবয়স্ক মুখে রুমাল বাঁধা দুই যুবক , তাকে জিজ্ঞাসা করে এখানে কার্তিকের বাড়ি কোনটা, বৃদ্ধা সীমা প্রামাণিক মুখ ঘোরালেই হয়তো পেছন থেকে গলার সোনার হার ছিনিয়ে নিতো তারা। তবে বৃদ্ধা সীমা প্রামানিক, তাদের দিকেই তাকিয়ে না জানার উত্তর দেন, পরিস্থিতি অনুকূলে না পেয়ে মোটরসাইকেলের পেছনে বসা যুবক সীমা দেবীর সামনের দিক থেকে গলার হার ধরে টানতে গেলে তিনিও দুপাশ শক্ত করে ধরে থাকেন, এর ফলে পেছনের পুরো অংশ এবং দুহাতে দু মুঠ মিলিয়ে ওই হারের ৭৫ ভাগ থাকে বৃদ্ধার হাতে বাকি ২৫ ভাগ ছিনতাইকারী ওই যুবকের মুঠোর মধ্যে, স্টার্ট দেওয়া অবস্থায় থাকা মোটরসাইকেল উধাও হয়ে যায় তার সামনে থেকে। এ প্রসঙ্গে সীমা দেবী বলেন, তার ছেলে শান্তনু প্রামাণিক কে ফোন করে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন। এবং রাতেই তার বাড়িতে এসে শান্তিপুর থানার পুলিশ কথা বলে যায়। ওই স্থানে সিসি ক্যামেরায় ওই ঘটনাটি দেখা না গেলেও, ২ যুবকের যাতায়াতের ভিডিও পাওয়া গেছে, আর তা দেখেই ছিনতাইবাজদের ধরতে তদন্ত চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
নদীয়ার শান্তিপুরে রুমাল দিয়ে মুখ বেঁধে মোটরসাইকেলে আগন্তুক ২ যুবক ছিনিয়ে নিলো বৃদ্ধার গলার সোনার হার।












Leave a Reply