কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলকে শক্তি শালী করতে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস। পিছিয়ে নেই নতুন দল ইন্ডিয়ান সেকুল্যার ফন্ট। সেই মতো কোচবিহার জেলায় নিজেদের দলকে শক্তিশালী করতে এই প্রথমবার কর্মীসভা সংগঠিত করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
এদিন কোচবিহার সাহিত্য সভার হল ঘরে ওই কর্মী সভা হয়। এদিন এই কর্মী সবাই উপস্থিত ছিলেন সংঠনের রাজ্য কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক, রাজ্য অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর, রাজ্য সহ সভাপতি লক্ষীকান্ত হাজদা সহ জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।
এদিন এবিষয়ে সংঠনের রাজ্য কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক জানান, আমরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি জেলায় সংগঠনকে শক্তিশালী করছে। সেই কারণেই আজ কোচবিহার জেলায় কর্মীসভা করা। আজ মূলত কোচবিহারে তাদের সংগঠনের বিস্তার করা এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে সেটা নিয়ে আলোচনা করার জন্যই জেলায় এই প্রথম কর্মীসভা বলে জানালেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি।












Leave a Reply