নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– ফের খাচা বন্দি লেপার্ড। কালচিনির আটিয়াবাড়ি চা বাগানে খাচা বন্দি হয়েছে একটি পূর্ন বয়স্ক লেপার্ড। জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাচটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পে খবর আসে যে আটিয়াবাড়ি চা বাগানে খাচা বন্দি হয়েছে একটি লেপার্ড। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর লেপার্ডটিকে ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে বেশ কয়েকদিন থেকেই আটিয়াবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল লেপার্ডটি। লেপার্ডের হামলা থেকে চা শ্রমিকদের বাঁচাতে খাচা পাতে বন দফতর। অবশেষে সোমবার ভোরে খাচা বন্দি হয় লেপার্ডটি।
ফের খাচা বন্দি লেপার্ড।












Leave a Reply