বিয়ের ২০ দিন পর পলাতক স্বামী,স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে শ্বশুর বাড়িতে ধর্না যুবতী।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ চার বছরের প্রেম। তারপরে বিয়ে। কিন্তু বিয়ের ২০দিন পর পলাতক যুবক। স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে শ্বশুর বাড়িতে ধর্না যুবতীর। ঘটনাটি ঘটেছে পূর্ব ঘুঘুমারী বকসী পাড়া এলাকায়।

জানা গেছে,কোচবিহার টাকা গাছ এলাকার এক যুবতীর সাথে দীর্ঘ ৪ বছরের প্রেম ছিল পূর্ব ঘুঘুমারী বকসী পাড়া এলাকার নুর আলম নামে এক যুবককে। তারপর সালিশি করে ১৫ আগস্ট তাদের দুজনের বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ওই যুবতীর বাড়িতে থাকে স্বামী নুর আলম। পরে ২০ দিন পর ওই যুবক সেখান থেকে কোথায় যায় তা কেউ জানে না। পরে আট নয় মাস ধরে ওই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
যুবতীর অভিযোগ,তার স্বামী নুর আলমকে লুকিয়ে রেখেছে। সেই কারণে আজ সকাল থেকে স্বামী নুর আলমের বাড়িতে ধর্নায় বসেছি। আমি আমার ভালোবাসার মানুষ বা স্বামীকে ফেরত চাই। সেই দাবিতে আমি তাদের বাড়িতে ধর্নায় বসেছি।

যদিও ওই অভিযোগ অস্বীকার করে নুর আলমের মা নুরবানু বিবি। তার দাবি,যেদিন মেয়ে অভিযোগ করেছে সেদিন আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছে।তারপর থেকে আমাদের সাথে ছেলের কোন যোগাযোগ নেই। আজ ওই মেয়ে এসে বাড়ির সামনে বসে রয়েছে। আমি কি ভাবে তাকে বাড়িতে ঢুকতে দেই। আমার ছেলেকে নিয়ে এসে যদি বলতো আমাদের বাড়িতে তুলে নেন বা মেনে নেন। তাহলে না হয় ভাবা যেত। আমার ছেলে আসে নি তাই তাকে তো মেনে নিতে পারি না। ছেলেকে নিয়ে আসুন তারপর আমরা মেনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *