রাধা গোবিন্দ মন্দিরের গয়না চুরি ঘটনা চাঞ্চল্য এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেলঘড়িয়া টু গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বাড়ির মন্দিরের গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে নদীয়ার শান্তিপুর থানার বিহারিয়া এলাকায়।জানা যায় গতকাল গভীর রাতে মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গায়ের গহনা এবং বাক্স ভেঙে চুরি করে পালালো চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *