নদিয়ার চাপড়ায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার চাপড়ায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। ফের নদিয়ার চাপড়ায় উদ্ধার হল বেআইনি ফেনসিডিল।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার চাপড়া থানার নবীন নগর বনবিবিতলা খ্রিস্টান পাড়া এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডি উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। মিলন মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বস্তার ভিতর রাখা ছিল ১ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও চাপড়া থানার পুলিশ। ঘরের ভেতর তল্লাশি জ্বালিয়ে একটি বস্তার মধ্যে থেকে এই বিপুলসংখ্যক নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। এত সংখ্যক নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল কোথা থেকে এলো তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশ প্রচার করার উদ্দেশ্যেই এখানে জড় করে রাখা হয়েছিল এই বিপুল সংখ্যক ফেনসিডিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *