নিজস্ব সংবাদদাতা, মালদা- রমজান মাস উপলক্ষ্যে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছে ‘বাড়িয়ে দাও তোমার হাত, মালদা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের কেচুআহি এলাকায় শিশুদের বস্ত্র বিতরণ করলেন সদস্যরা। প্রায় ৭০ জন শিশুকে নতুন বস্ত্র দেওয়া হয় এদিন। গত সপ্তাহে যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ৭০ জন দু:স্থের হাতে ইফতারের যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মূলত রক্তদানের ওপর তারা কাজ করে থাকে। এর মধ্যে ২টি রক্তদান শিবিরে মোট ৯২ জন রক্ত দিয়েছেন।
রমজান মাস উপলক্ষ্যে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছে ‘বাড়িয়ে দাও তোমার হাত, মালদা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।












Leave a Reply