গ্যারেজে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন কোন হতাহতে খবর নেই।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:-   গ্যারেজে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন কোন হতাহতে খবর নেই। ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকার নিমতলা পাঁচপাড়া গ্যারেজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুপুর একটা নাগাদ ওই গ্যারেজের বাঁশ কাঠ দিয়ে ঘর ছিল সেই ঘরগুলোতেই হঠাৎই আগুন লেগে যায়। বাঁশ ও পাতা শুকনো খটখটে থাকার জন্য আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, পাশে একটি বহু তল আবাসন রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হন। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারা এসে আগুন নেভায় পড়ে দমকলের একটি ইঞ্জিন আসে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি । এমনটাই জানা যাচ্ছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *