প্রবল গরমে সাধারণ মানুষ কে তৃষ্ণার্ত মেটাতে এগিয়ে এলেন প্রশাসন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- হাওড়া সিটি পুলিশের উদ্যোগে, নাজিরগঞ্জ থানার প্রয়াসে আন্দুল হয় H P পেট্রোল পাম্প এর সামনে জলছত্র ব্যবস্থা করলেন প্রশাসন। গরমে পুড়ছে কলকাতা হাওড়া সহ গোটা দক্ষিণবঙ্গ । আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে বলতে পারছেন না কবে থেকে বৃষ্টি হবে। সকালের দিকে সামান্য মেঘের ঘন ঘটা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে। কোথাও ৪২ ডিগ্রী কোথাও আবার ৪৩ ডিগ্রি তাপমাত্রা পারদ চড়ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেমন সরকারি স্কুলগুলিকে সাত দিনের জন্য ছুটি এগিয়ে এনেছে তেমনি তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার সাবধানতা অবলম্বন করার পাশাপাশি ভালো থাকার পরামর্শ দিয়েছেন অহরহ। এই প্রখর জ্বালামুখী রোদে যারা বেরোচ্ছেন তাদের দিকটি ভেবে নাজিরগঞ্জ থানার পুলিশ আন্দুল স্টেশন রোড সংলগ্ন HP পেট্রোল পাম্প এর কাছে পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের ঠান্ডা পানীয় জল ও মিষ্টি দ্রব্য তুলে দিচ্ছেন। সারাদিনে বিভিন্ন কাজের ফাঁকে সাধারণ মানুষের কাছে মানবিক মুখ তুলে ধরার যে প্রয়াস প্রশাসনের দেখা গেল তাকে সাধুবাদ জানালেন পথ চলতি সাধারণ মানুষ। যার উদ্যোগে সম্পূর্ণ এই মানবিক কাজটা হল তিনি হলেন থানার ভারপ্রাপ্ত অফিসার পাপ্পু যাদব। সকাল 10 টা থেকে শুরু করেন এই মানবিক কাজ । যেখানে এই প্রখর রৌদ্রে ভ্যাপসা গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে ওঠা জোগাড় সেখানে পুলিশ কর্তব্য পালন করছেন রাস্তায় দাঁড়িয়ে থেকে। পুলিশের এই ভাবনাকে কুর্নিশ জানালেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *