কল্যাণীর জেএনএম হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে এইচআইভি আক্রান্ত হয়েছেন ৫ রোগী, অভিযোগ দায়ের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণীর জেএনএম হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে এইচআইভি আক্রান্ত হয়েছেন ৫ রোগী। এমনই অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। অভিযোগের তির কল্যাণী জেএনএম হাসপাতালের পিপিপি মডেলে পরিচালিত ডায়ালিসিস সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ২ মহিলা-সহ ৫ জন রোগী কল্যাণী জেএনএম হাসপাতালের পিপিপি মডেলে তৈরি ডায়ালিসিস সেন্টারে ডায়ালিসিস করাতে গেছিলেন। বর্তমানে তাঁরা এইচআইভি আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। রোগীর পরিবার-পরিজনের আরও অভিযোগ, এই ডায়ালিসিস সেন্টারে ছত্রাক ও ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে। যন্ত্রপাতিও বিকল বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *