ফের তমলুকে পোস্টার বিতর্ক, বিরোধী দলনেতার সঙ্গে গোপন সেটিং তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের এই মর্মে পরলো পোষ্টার, শুরু রাজনৈতিক তরজা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের বিভিন্ন এলাকায় বিরোধী দলনেতা এবং তমলুক পৌরসভার বিভিন্ন কাউন্সিলরদের নামে পোস্টার ছড়িয়ে থাকতে দেখা যায়। আর কয়েক দিন পরেই চার দিন ব্যাপী পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই জেলায় ”নতুন তৃণমূলের” তরফে দলের নেতাদেরই কীর্তি উল্লেখ করে পোস্টার। যা ঘিরে ব্যাপক শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা এলাকায়। তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়া সহ কাউন্সিলর কানাইলাল দাস, বিমল ভৌমিক, গৌতম পালের নামে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ, গোপনে বৈঠকের কথা উল্লেখ করে পোস্টার। পোস্টারের নীচে নতুন তৃণমূলের নাম উল্লেখ রয়েছে। এও উল্লেখ “সব খবর রাখেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়”। সাত সকালেই তমলুক শহরের একাধিক ওয়ার্ডের একাধিক জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র সহ শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপির এক নেতার নাম ও উল্লেখ রয়েছে। পোস্টার এর লেখা বিষয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপির তমলুক নগর মন্ডল সভাপতি সুকান্ত চৌধুরী। অপর দিকে সকাল থেকে বারবার পোস্টারে উল্লেখিত নেতাদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য মেলেনি। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি চিত্তরঞ্জন মাইতি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুদ্ধিকরন করতে চাইছেন, তিনি যদি মনে করেন এক্ষেত্রেও নজর দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *