উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে কোলাঘাটে বিক্ষোভ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি নিয়ে বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বীট হাউস থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা, এই দিন কোলাঘাট মন্ডল বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল বেরিয়ে গোটা এলাকার মিছিল পরিক্রমা করে, এই দিনে মিছিলে পা মিলিয়েছেন কয়েকশো বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা, পাশাপাশি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *