দুটো লরির মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে জ্বললো আগুন,মৃত ১,তীব্র চাঞ্চল্য কাঁথির দিগানন্দকুমার রোডে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুটো লড়ির মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে জ্বললো আগুন, আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার দিগানন্দকুমার রোডে, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর তিনটে নাগাদ কাঁথির ১১৬বি জাতীয় সড়কের দিগানন্দকুমার রোডের গয়াগিরি বাসস্টপেশের কাছে আলু বোঝাই লরি ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটসনাস্থলে মরিশদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়, অন্যদিকে এই ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *