নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক মদ্যপ যুবকের তান্ডবে শুক্রবার সকালে রক্তাক্ত হয়ে উঠলো রানাঘাট থানার জগপুর। মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন দুই বেক্তি। সূত্রের খবর, শুক্রবার সকালে জগপুর পশ্চিম পাড়ার বাসিন্দা বাপ্পা দুর্লভ নামে এক যুবকের সাথে স্থানীয় একটি আমবাগানে তার ভাইয়ের মারামারি বাঁধে। অভিযোগ, সেই মারামারি ঠেকাতে গেলে দীপক দুর্লভ নামে এক যুবককে বাপ্পা দুর্লভ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অভিযোগ এরপর বাপ্পা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে জগপুর এলাকার বাসিন্দা বিপ্লব রায় চৌধুরী নামের এক ব্যক্তির গলায় হেসুয়া দিয়ে কোপ মারে। এর পরই স্থানীয় মানুষজন ধরে ফেলে ওই আক্রমণকারী যুবক বাপ্পা দুর্লভ কে। পরে স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় বিপ্লব রায় চোধুরীকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে তড়িঘড়ি তার গলায় অস্ত্রপ্চার করে চিকিৎসকরা। ঘটনায় অভিযুক্ত বাপ্পা দুর্লভ কে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। কি কারণে ওই যুবক দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
এক মদ্যপ যুবকের তান্ডবে শুক্রবার সকালে রক্তাক্ত হয়ে উঠলো রানাঘাট থানার জগপুর।












Leave a Reply