পশ্চিমবঙ্গ এখন অশান্ত সারা বাংলায় আগুন জ্বলছে,মহিলাদের কোন সুরক্ষা নেই,দুর্নীতির এমন কোন জায়গা নেই যেখানে পৌঁছায়নি, এমনই ভাবে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ,পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এক বেসরকারি ভবনে কর্মীদের নিয়ে যেমন তিনি বৈঠক করেন। তেমনি ইসকন মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেন এবং শুক্রবার সকালে চা পেয়ে চক্রে মিলিত হন কর্মীদের সঙ্গে দিলীপবাবু
এই দিন সকালবেলা নিউ দীঘা থেকে ওলদিঘা পর্যন্ত সি বিচ বরাবর মর্নিং ওয়ার্ক করেন। কর্মীদের সঙ্গে হাঁটেন পর্যটকদের সঙ্গে কথা বলেন, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সারা পশ্চিমবঙ্গ এখন অশান্ত সারা বাংলায় আগুন জ্বলছে,মহিলাদের কোন সুরক্ষা নেই,দুর্নীতির এমন কোন জায়গা নেই যেখানে পৌঁছায়নি, এমনই ভাবে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ চলছে। মমতা ব্যানার্জি অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে চুপচাপ আছেন।
(অভিষেক বন্দ্যোপাধ্যায় কে খোকাবাবু বলে তিনি কটাক্ষ করেন দিলীপবাবু বলেন ওনার খোকাবাবু এখন দর্শন দিতে বেরিয়েছেন টেন্ট লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে দরবার বসাচ্ছেন আর মানুষের বাড়িতে খাবার নেই চাল নেই মানুষের নিরাপত্তা নেই চাকরি চুরি হয়েছে, আবাস বাড়ি যোজনা চুরি হয়েছে, সড়ক যোজনা রাস্তা চুরি হয়েছে বলেও তিনি কটাক্ষ করেন।
ডি এম, এসপির হাজিরা নিয়ে তিনি বলেন এদেরকে ডেকে পাঠিয়ে কড়কানোর দরকার আছে বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ।এই সমস্ত অফিসার আর টি এম এম সির পার্টির ওয়ার্কার হিসেবে কাজ করছেন যার জন্য মানুষের উপর অত্যাচার নেমে আসছে তাই নিজেকে সবাই অসুরক্ষিত বলে মনে করছে। এদের উপর সাধারণ মানুষ ভরসাপাচ্ছেন না। তাই কেন্দ্র বারবার টিন পাঠাচ্ছে, সেই সঙ্গে কেন্দ্রীয় টিম রিপোর্টও চাইছেন বলে তিনি জানান। এদের টিএমসি মাইনা দেয় না সাধারণ মানুষের করের টাকায় এদের বেতন হয় । সংবিধানকে মানবতা না দিয়ে
নমস্কার বিনিময় করেন। এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রাজ্যে এক অরাজকতার সরকার চলছে বলে তিনি কটাক্ষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *