বন্দেভারত ভারত এক্সপ্রেস এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া-খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে চলবে,শুরু হয়েছে ট্রয়ালরান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বন্দেভারত ভারত এক্সপ্রেস এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া-খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে চলবে। যদিও এর আগে হাওড়া থেকে শিলিগুড়ি চালু হলেও এবার যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে ট্রায়াল রান হলো।হাওড়া থেকে পুরী পর্যন্ত চলবে এই ট্রেন। সকাল ৬ ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করে। তবে পূর্ব মেদিনীপুরের প্রবেশ দ্বার কোলাঘাট স্টেশন অতিক্রম করলো ঠিক সকাল ৭.০১ মিনিটে।যদিও ধিরগতিতেই যায় বন্দে ভারত এক্সপ্রেস। তবে হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসের ট্রয়ালরান শুরু হওয়ায় খুশি রেলযাত্রীরা, বিশেষ করে ভ্রমন প্রিয় বাঙালির। তবে কবে থেকে চালু হবে তা এখনো জানা যায়নি রেলদপ্তর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *