সারাদিন ধরে কর্মসূচি চলার পর কোলাঘাটে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারাদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তা অবরোধ ও বনধের পর এই দিন বিকেলে কোলাঘাটে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এদিন তিনি বলেন সার্বিকভাবে আমাদের এই কর্মসূচি সফল হয়েছে, জেলা জুড়ে ১০৫ জায়গায় রাস্তা অবরোধ করে বনধ সফল করেছেন বিজেপির নেতাকর্মীরা, তবে পাঁশকুড়ায় পুলিশের লাঠিচার্জ নিয়ে কার্যত পুলিশ সুপার এবং ওখানকার OC কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,তিনি বলেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, তার ভিডিও এবং তথ্য সংগ্রহ করা হয়েছে,রাজ্য DGP কে জানানো হবে, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *