খড়্গপুরে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার এক। এবং ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনকে গ্রেফতার করল টাউন থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গেট বাজার এলাকায় গতকাল সন্ধ্যায় ভি.শ্রীনু রাও নামে এক ব্যক্তি আগ্নেয় অস্ত্র নিয়ে গেট বাজার এলাকায় দেখতে পাওয়া যায়। পুলিশ খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছে ভি.শ্রীনু রাও নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এবং তার কাছে একটি একনলা পিস্তল ও একটি গুলি উদ্ধার করে। এছাড়াও গতকাল মধ্যরাতে চারজন ডাকাতির উদ্দেশ্যে খড়্গপুরের আয়মা এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে চারজনকে গ্রেফতার করে। এবং তাদের কাছে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।আজ ঘৃতদের খড়গপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এমনটাই পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *