বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জানতে পারেন স্ত্রী, তার জেরেই খুন সাত মাসের কন্যা সন্তান সহ স্ত্রী,চাঞ্চল্য মহিষাদলে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জানতে পারেন স্ত্রী, তার জেরেই খুন সাত মাসের কন্যা সন্তান সহ স্ত্রী, এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে, জানা গিয়েছে
তমলুকের সোনম খাতুন(২৩) এর সাথে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুর বাড়ি থেকে ফোন যায় মেয়ের বাবা মঈনুদ্দিন আলীর কাছে। বলা হয় কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম। মেয়ের বাড়ি পৌঁছলে তারা দেখেন কন্যাসন্তান সহ মেয়ের
মৃতদেহ শোয়ানো রয়েছে। মৃতার বাবা মইনুদ্দিন আলী অভিযোগ করেছেন তার মেয়ের স্বামীর সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তার মেয়েকে খুন হতে হয়।অবৈধ সম্পর্কের কথা তারা কিছুদিন পূর্বেই জানতে পেরেছেন। এই সম্পর্কে জেরেই খুন হতে হলো তার মেয়েকে। ঘটনায় মহিষাদল পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *