পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছিল চন্ডিপুরের বাসিন্দা ইসরাফিল নামে এক যুবকের। মৃত ব্যক্তির বাবার অভিযোগের ভিত্তিতে চন্ডিপুর থানার পুলিশ তদন্ত নামে। শুক্রবার সকালেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পান্ডে আত্মসমর্পণ করে চন্ডিপুর থানায়। এবং গাড়িটিকে আটক করে চন্ডিপুর থানা পুলিশ। শুক্রবার আনন্দ কুমার পান্ডেকে তমলুক জেলা আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজত দিয়েছিল বিচারক। শনিবার জেলা আদালতে চালক আনন্দ কুমার পান্ডেকে তোলা হলে বিচারক ব্যক্তিগত ৫০০০ টাকার বন্ডে জামিন দেয় আদালত।
শুভেন্দু অধিকারীর কনভয়ের চালক আনন্দ কুমার পান্ডের ব্যক্তিগত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন তমলুক জেলা আদালত।












Leave a Reply