সন্ধিপুর এলাকায় “চলো গ্রামে যাই” স্লোগানকে সামনে রেখে মহা মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সন্ধিপুর এলাকায় “চলো গ্রামে যাই” স্লোগানকে সামনে রেখে মহা মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা, এই দিন মিছিলে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাবব্রত ঘোষ, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হাবিবুল শেখ, গ্রাম পঞ্চায়েতের প্রধান শরফুদ্দিনমন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন এই মিছিল থেকে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তুলে তৃণমূল নেতাকর্মীরা, এই দিন মিছিলে পালিয়েছেন কয়েকশো কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *