গোটা রাজ্য জুড়ে এক হাজার শ্রমিকের রক্তদানের কর্মসূচি নিয়েছে নদিয়া জেলা আইএনটিটিইউসি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোটা রাজ্য জুড়ে এক হাজার শ্রমিকের রক্তদানের কর্মসূচি নিয়েছে নদিয়া জেলা আইএনটিটিইউসি। তারই অংশ হিসেবে আজ রানাঘাট পৌর কর্মচারী সমিতির উদ্যোগে রানাঘাট পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির।এদিনের মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, রানাঘাট সংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী বর্ণালী দে, আইএনটিটিইউসির জেলা সভাপতি সনৎ চক্রবর্তী, রানাঘাটের উপ পুরপ্রধান আনন্দ দে সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবির পরিচালনা করে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। পৌর কর্মচারী সমিতির রক্তদান শিবিরের রক্তদান করে ৫০ জন রক্তদাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *