পটাশপুর থেকে প্রকাশ্যে BJP নেতা কর্মীদের বাড়ি থেকে তুলে আনার হুমকি দিলেন জেলা তৃনমূলের মুখপাত্র পিযুষকান্তি পন্ডা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রকাশ্যে বিজেপি নেতা কর্মীদের বাড়ি থেকে তুলে আনার হুমকি দিলেন জেলা তৃনমূলের মুখপাত্র পিযুষকান্তি পন্ডা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সভা থেকে হুমকি দিলেন জেলা তৃনমূলের মুখপাত্র’র। চন্ডীপুরে শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবক ইসরাফিল মৃত্যুর প্রতিবাদ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে পটাশপুরে সভা করলো তৃনমূল কংগ্রেস। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের টেপরপাড়ায় এই সভা করে পটাশপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস। সভায় প্রধান বক্তা ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা জেলা সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পিযুষকান্তি পন্ডা, পটাশপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গাপদ পাহাড়ী সহ অন্যান্যরা। এই সভা থেকে তৃনমূল নেতারা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে হুঙ্কার তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *