বাঘাখুলিয়া গ্রামে CPI(M) র কর্মী সভার আয়োজন,উপস্থিত সুশান্ত ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা গ্রাম পঞ্চায়েতের অধিনে থাকা বাঘাখুলিয়া গ্রামে সিপিআইএমের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয়, এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক তথা দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সনৎ চক্রবর্তী, এরিয়া কমিটির সদস্য নীলাঞ্জন ব্যানার্জি, অরবিন্দ ব্যানার্জি সহ অন্যান্য সিপিআইএম নেতাকর্মীরা, মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মনোবল বৃদ্ধি করতে এই কর্মী সভার আয়োজন। এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একাধিক প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেন সিপিআইএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *