ময়নায় বিজেপি খুনের ঘটনায় আরো গ্রেপ্তার ২,তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নন্দন মন্ডল ও সুজয় মন্ডল। তবে দুজনেরই বাড়ি ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকায়। পুলিশ সূত্রের খবর, একটি ইটভাটাতে লুকিয়ে ছিল এই দুই অভিযুক্ত। ধৃতদের রবিবার তমলুক জেলা ও দায়রা আদালতে তোলা হয়। এই দিন ধৃতদের তমলুক আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়, প্রসঙ্গত গত বুধবার বিকেলে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে, এই নিয়ে পথ অবরোধ সহ একাধিক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *