ময়নায় BJP নেতার খুনের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ, তোলা হবে আদালতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচার গোরামাহাল গ্রামের বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় আরো তিন তৃনমূল নেতা কর্মীকে গ্রেফতার করলো ময়না থানার পুলিশ। এখনো পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করলো ময়না থানার পুলিশ। ধৃত তিন জনকে সোমবার তমলুক আদালতে পাঠানো হবে,কোলকাতা হাই কোর্টে ময়নার বাকচা ঘটনা নিয়ে মৃত পরিবারের দাবি মতো CBI ও NIA কে তদন্ত ভার দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত গত গত কয়েকদিন আগে বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে, ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *