পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রাজ্য জুড়ে প্রশাসনের বিশেষ নজদারি।এলাকার মানুষকে সচেতন করতে এবং উপকূল এলাকাতে সতর্কবার্তা প্রশাসনের,নদী এলাকার কি অবস্থা ঘুরে দেখছেন জেলা ও ব্লক প্রশাসনের কর্তারা। পর পর হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে রুপনারাণ নদীর পাড় অনেক জায়গায় ভেঙে গিয়ে ছিলো৷ সেই সব নদীপাড়ের কি অবস্থা রয়েছে ঘুরে দেখলেন বিডিও,সেচ দপ্তরের আধিকারিকরা। নদীপাড়ের অবস্থা দেখার পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করেন বিডিও। স্থানীয় মানুষ জানাচ্ছেন বাবার প্রাকৃতিক দূর্যোগে নদীর পাড় ভেঙে যাচ্ছে, চিন্তা বাড়ছে আমাদের। স্থায়ী নির্মাণ কাজের দাবি জানান তারা।
ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের,পূর্ব মেদিনীপুর জেলার নদী উপকূলবর্তী এলাকায় নজরদারি প্রশাসনের।












Leave a Reply