আবদুল হাই, বাঁকুড়াঃ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ বহু রকম ভাবেই জীবন যাপন করছে। নিয়মিত রক্তদান করলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের বাঁচবে প্রাণ। আপনার রক্ত, ওদের প্রাণ রক্তদান জীবনদান।আজ মঙ্গলবার কার্তিক মাল বাবুর প্রতিনিধিত্বে রামকৃষ্ণ চন্দ,কৌশিক চ্যাটার্জি সহ হিতৈষী বাঁকুড়া এর সদস্যরা বাঁকুড়া মেডিক্যাল কলেজের মাতৃমা ভবনের দোতলায় থ্যালাসেমিয়া ইউনিটে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের খোঁজখবর নেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের মিষ্টিমুখ করনো হয়। এছাড়াও এদিন শিশুদের এবং তাদের পিতামাতদের মনোবলকে চাঙ্গা করতে,তাদের যেকোন সময়ে রক্তের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন।
বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট












Leave a Reply