পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একদিকে গ্রীষ্মের দাবদাহ অন্য দিকে চলছে সারা দেশ জুড়ে ২৫ শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার উদয়ন ক্লাব প্রতিষ্ঠান পক্ষ থেকেও রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। মূলত এই ভরা গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে তাঁরা এই রবীন্দ্র জয়ন্তীর দিনকেই বেছে নিয়েছেন মানব সেবার জন্য। তাঁদের এদিনের এই শিবিরে এলাকার বহু মহতী রক্তদাতা তাঁরা তাঁদের মূল্যবান রক্ত দান করেন মুমূর্ষ রোগীদেরকে বাঁচিয়ে তোলার জন্য। এবং তাঁদের এই রক্তদান শিবিরের পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চলে বিভিন্ন রকম আবৃতি, অংকন, সংগীত সহ রবীন্দ্র চর্চা।
রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মেছেদার উদয়নের।












Leave a Reply