পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্ট নির্দেশ দিয়ে ছিলো পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় নিহত বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার। কোর্টের সেই নির্দেশ মতো বুধবার ময়নায় মৃত বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে পৌঁছালে সিআইএসএফ এর টিম। দুজন সিআইএসএফ অফিসার দুটো নাগাদ তার বাড়িতে এসে পৌঁছায়। মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়ি ঘুরে ঘুরে দেখেন তারা । সেই সাথে পরিবার ও এলাকার মানুষের সাথে কথা বলেন। অফিসাররা জানান, দুটো টিমের সিআইএসএফ দল নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে নিরাপত্তার জন্য পৌঁছে যাবেন। প্রসঙ্গত গত বুধবার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। এরপরই সেই দোষীদের শাস্তির দাবিতে কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব।
হাই কোর্টের নির্দেশে ময়নায় নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে সি আই এস এফের টিম।












Leave a Reply